বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জাপানের মানব ওয়াশিং মেশিন: ১৫ মিনিটে পুরো শরীর পরিষ্কার

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

জাপানের ওসাকায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটির কোম্পানি সাইন্স। মেশিনটি মানুষের শরীর ধোয়ার জন্য তৈরি, ঠিক যেমন কাপড় ধোয়া হয়। ‘ওয়ার্ল্ড এক্সপো’তে প্রদর্শনের পর এটি মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ক্যাপসুল আকৃতির মেশিনের ভেতরে ব্যবহারকারী প্রবেশ করবেন। ভেতরে বসার পর লাইট বন্ধ হয়ে পুরো শরীর পরিষ্কার হবে। মেশিনটি ক্ষুদ্র বাবল ও সূক্ষ্ম ঝরনা ব্যবহার করে ধোয়ার কাজ সম্পন্ন করে। একইসঙ্গে ভেতরে বসে গানও উপভোগ করা যাবে।

সাচিকো মাকোরা, কোম্পানির মুখপাত্র বলেন, “এ মেশিন শুধু দেহ নয়, আত্মাকেও ধুয়ে দেয়। ভেতরের সেন্সর ব্যবহারকারীর হার্টবিট ও অন্যান্য শারীরিক তথ্য পর্যবেক্ষণ করে।”

উৎপাদন শুরু হয়েছে বাণিজ্যিকভাবে। ওসাকার একটি হোটেল এবং ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা ইয়ামাদা ডেনকি প্রথমে মেশিনগুলো ব্যবহার করবে। শুধুমাত্র ৫০টি মেশিন উৎপাদন করা হবে, প্রতি একটির দাম প্রায় ৩.৫ লাখ ডলার (বাংলাদেশি প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা)।

মেশিন ব্যবহারের প্রক্রিয়া:

  • ব্যবহারকারী ২.৩ মিটার লম্বা ক্যাপসুলে শুয়ে পড়বেন।
  • স্বয়ংক্রিয়ভাবে শরীর পরিষ্কার হবে।
  • ভেতরের সেন্সর স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে।
  • গান বাজানো থাকবে আরামদায়ক পরিবেশের জন্য।
  • ১৫ মিনিটে সম্পূর্ণ ধোয়া ও শুকানোর প্রক্রিয়া শেষ হবে।

এই উদ্ভাবনকে কোম্পানি ‘ভবিষ্যতের মানব পরিষ্কারকারী’ হিসেবে পরিচিতি দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com