মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু

  • সবশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ জন সংবাদটি দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় আজ বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনরত সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়—অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ‘তালাবদ্ধ কর্মসূচি’ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই।

ঘোষণা অনুযায়ী—

  • আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে
  • শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হবেন না, অবস্থান করবেন নিজ নিজ বাসায়
  • শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করতে প্রথম দিন প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষক গিয়ে বন্ধের খবর জানিয়ে আসবেন
  • পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম লাগাতার বর্জন চলবে

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যেসব দাবি জানিয়েছে—

  • সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ
    ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন
    সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

মঙ্গলবার বিকেল ৪টায় সারাদেশের জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা। এতে দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পরিষদের আহ্বায়ক মো. আবুল কাসেমসহ কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এই শোকজের প্রতিবাদে আজ দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়।

শিক্ষক নেতারা বলেন,

“দীর্ঘদিন ধরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শাটডাউন ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নিলে এক ঘণ্টার মধ্যেই দেশের সব বিদ্যালয় খুলে দিতে আমরা প্রস্তুত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com