মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী আটক

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন সংবাদটি দেখেছেন

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানায়, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিস্তৃত নিরাপত্তা অভিযানে মোট ১৯ হাজার ৭৯০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী—

  • আবাসন আইন লঙ্ঘন: ১২,২৫২ জন
  • সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন: ৪,৩৮৪ জন
  • শ্রম আইন লঙ্ঘন: ৩,১৫৪ জন

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১,৬৬১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপীয়, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধ পথে দেশত্যাগের চেষ্টা করায় ৪৯ প্রবাসী এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩১ হাজার ২৯২ জন আটক প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৯ হাজার ৪১০ জন পুরুষ ও ১ হাজার ৮৮২ জন নারী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। পাশাপাশি ৫ হাজার ৩৭০ জনের প্রত্যাবাসন কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সময়ে আরও ১১ হাজার ১৪৮ জনকে ইতোমধ্যে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তার সাথে জড়িত ব্যক্তিদের ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে নিয়মিত সতর্কতাও জারি করা হচ্ছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বাস; যার একটি বড় অংশই প্রবাসী শ্রমিক। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের খবর প্রকাশ করে থাকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com