মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা বাংলাদেশের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করল হিজবুল্লাহ রৌমারী সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি স্বাক্ষর জালিয়াতি অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সিআইডির তল্লাশি অর্থবছর জুলাই-জুন নয়, ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলানোর দাবি জামায়াতের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ সুবিধার ঘোষণা ‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা, শিগগিরই শুটিংয়ের আশা হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার, দুই পাইলটকে জীবিত উদ্ধার পতাকা লাগানো নিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি ও স্থানীয়রা

উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন বন্ধ: নতুন নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদফতরের

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, এখন থেকে কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন না থাকলে কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন–ভাতা তুলতে পারবেন না। সোমবার (৮ ডিসেম্বর) অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, অনেক শিক্ষক ও কর্মকর্তা নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত অন্য স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না। আবার কেউ কেউ ছুটি অনুমোদন ছাড়াই আইবাসের মাধ্যমে বেতন–ভাতা উত্তোলন করছেন, যা কর্মচারী শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সরকারের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সংযুক্তিকৃত কর্মস্থলে দায়িত্ব পালনকারীদের নিয়মিত উপস্থিতির যথাযথ প্রত্যয়ন থাকতে হবে। কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকলে এবং তারপরও বেতন উত্তোলন করা হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয় বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে দায় বহন করতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com