মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধ—সোশ্যাল মিডিয়ার গুজব ভুয়া প্রমাণিত

  • সবশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন

২০২৬ সালের হজ মৌসুমে মসজিদ আল হারাম ও মসজিদে নববীতে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ—সোশ্যাল মিডিয়ায় এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট সরকারি চ্যানেলগুলো।

সম্প্রতি কিছু যাচাইবিহীন সোশ্যাল মিডিয়া পেজে দাবি করা হয়, যানজট ও উপস্থিতির চাপ কমাতে দুই পবিত্র মসজিদে মোবাইল ফোনে ছবি এবং ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এসব পোস্টের কোনো তথ্যই সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বা সরকারের অনুমোদিত কোনো সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

দ্য ইসলামিক ইনফরমেশনসহ একাধিক সরকারি সূত্র জানায়, “দুই হারামে ফটোগ্রাফি নিয়ে নতুন কোনো, নিষেধাজ্ঞা জারি হয়নি।” অর্থাৎ, পূর্বের নিয়মই বহাল রয়েছে।

বিদ্যমান নির্দেশিকায় বলে দেওয়া আছে—

  1. পবিত্র স্থানে শালীনতা বজায় রাখতে হবে

  2. ইবাদতকারীদের বিরক্ত করে এমন কাজ নিষিদ্ধ
  3. ধর্মীয় পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে
  4. সেলফি বা ভিডিও তুলতে গিয়ে মানুষের চলাচলে বাধা দেওয়া যাবে না

এসব নির্দেশনা শুধু হজ মৌসুমেই নয়, বরং রমজানসহ সারা বছর কার্যকর। সংশ্লিষ্টরা মনে করেন, হজের সময় ঘনিয়ে এলে নিয়মিতই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, যার বেশিরভাগই যাচাইয়ের আগেই ভাইরাল হয়ে পড়ে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com