বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

বেগম রোকেয়া দিবসে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ জন সংবাদটি দেখেছেন

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নিপীড়ন বিরোধী নারীমঞ্চ। সোমবার সকাল ৮টায় রংপুর নগরীর শালবন ইন্দ্রারা মোড়স্থ ম্যুরালে সংগঠনটি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বেগম রোকেয়ার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চ রংপুর জেলা আহ্বায়ক বীথি দাস নন্দিনী, সদস্য সোনালী রায়, সুলতানা আক্তারসহ অন্যান্যরা। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ।

নেতৃবৃন্দ বলেন, কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন। অথচ বর্তমান সময়ে নারী ও শিশুরা ঘরে-বাইরে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারী এখনো সমান অধিকার ও মর্যাদার প্রতিফলন পাচ্ছে না।

তারা অভিযোগ করেন, পুঁজিবাদী অর্থব্যবস্থা নারীদের বাজারি পণ্যে পরিণত করছে, আর পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের গৃহস্থালি কাজে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। রোকেয়ার চেতনা ধারণ করে বৈষম্য, দুঃশাসন ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান নেতারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com