মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘হাদি ফিরলে আরও জোরালো কণ্ঠে কথা বলবে’—চমকের মন্তব্যে

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার একটি মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “হাদি ফিরে এলে আরও শক্ত কণ্ঠে কথা বলবে। আর যদি না ফেরে, তার নামই হয়ে উঠবে নতুন প্রজন্মের লড়াইয়ের ঘোষণা।” মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনেক ব্যবহারকারী চমকের এই বক্তব্যকে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে সাহসী অবস্থান হিসেবে দেখছেন। কেউ কেউ আবার এটিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নাগরিক প্রতিবাদের প্রতীক বলেও মন্তব্য করেছেন।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। রিকশাযোগে যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদির মাথায় গুলি লাগায় তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটজনক। বাম কানের ওপর দিয়ে প্রবেশ করা বুলেট ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ বলা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com