সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন
৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে
৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে ৩০০ বার কুপিয়ে যুবককে হত্যার ঘটনার প্রধান আসামি দেলু বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বেগমগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ সিপিসি-৩।

দেলোয়ার হোসেন দেলু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বেপারী বাড়ির ছায়েদুল হক ছাদুর ছেলে।

জানা যায়, দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগীরা এক যুবককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ৩০০ কোপের অধিক কুপিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

র‍্যাব জানায়, দেলোয়ার হোসেন দেলু স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান ও দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করেছে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন দেলু আইনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আমরা তার সহযোগীদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছি। সে ছিল মামলার প্রধান আসামি। তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। র‍্যাব-১১, সিপিসি-৩ নিয়মিত অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com