মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমল, দেশীয় উৎপাদনে গতি আসার আশা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এত দিন আমদানিকৃত মোবাইল ফোনে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি আরোপ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় মোবাইল ফোন খাতে কর কাঠামো সহজ ও বাস্তবসম্মত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি দেশীয় উৎপাদনে কর ছাড় দেওয়ার ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্পের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। এতে নতুন বিনিয়োগকারীরাও এ খাতে আগ্রহী হবেন।

তিনি আরও বলেন, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয় এবং সেগুলো আংশিক সংস্কার করে বাজারে বিক্রি করা হয়। এতে একদিকে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। নতুন কর কাঠামোর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এসব ফোনের দাম তুলনামূলকভাবে কমে আসতে পারে।

প্রেস সচিব জানান, আগে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে মোট করের চাপ ছিল প্রায় ৬১ দশমিক ৮০ শতাংশ। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই করের হার কমে প্রায় ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে আসবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com