বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অবৈধ সম্পদ ও তথ্য গোপনের অভিযোগ: সাবেক কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ জন সংবাদটি দেখেছেন

সাড়ে ১৮ কোটি টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তাঁর স্ত্রী শাহানাজ আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব মামলাগুলো দায়ের করেন বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, জিয়াউল হক সুমন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একজন ব্যবসায়ী। তিনি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৮৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি তদন্তে তাঁর নামে ১৬ কোটি ৫১ লাখ ১০ হাজার ৩৫২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া তাঁর স্ত্রী শাহানাজ আক্তার স্বামীর সহায়তায় ২ কোটি ২ লাখ ২৬ হাজার ২৬৯ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com