বছরের প্রথম দিনেই কমল সোনার দাম, ভরি ২ লাখ ২২ হাজার
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
৮০
জন সংবাদটি দেখেছেন
আরএনবি ডেস্কঃ বছরের প্রথম দিনই দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।