সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৬৮ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ জন সংবাদটি দেখেছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিক পর্যায়ে প্রায় ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি জারির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। মন্ত্রণালয়ের যাচাই–বাছাই শেষে অনুমোদন মিললে গণবিজ্ঞপ্তি প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গণবিজ্ঞপ্তির প্রস্তুতির অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে তালিকা পাঠানো হয়।

যাচাই শেষে দেখা যায়, প্রাপ্ত তথ্যের মধ্যে প্রকৃত শূন্য পদ রয়েছে প্রায় ৬৮ হাজারটি। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র জমা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের সুপারিশ করা হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ করা সম্ভব হয়।

এনটিআরসিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। এতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন তাঁরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com