মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শীতকে হার মানালেন সাদিয়া আয়মান, সুইমিংপুলে জলকেলিতে ভাইরাল ছবি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ জন সংবাদটি দেখেছেন

কনকনে শীতে যখন সবাই গরম কাপড় আর কম্বলের আশ্রয়ে, ঠিক তখনই উল্টো চিত্র তুলে ধরলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শীতের মাঝেই পানিতে নেমে জলকেলিতে মেতে উঠে জানালেন—তার অনুভূতি নাকি শীতের চেয়েও শীতল।

ছোট পর্দা থেকে সিনেমা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারে নিয়মিতই ভক্তদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সাদিয়া প্রায়ই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশ করা কয়েকটি ছবিতে দেখা যায়, একটি সমুদ্রসংলগ্ন হোটেলের সুইমিংপুলে সময় কাটাচ্ছেন তিনি। গোলাপি টি-শার্ট, চোখে সানগ্লাস—নীল আকাশ আর প্রাণবন্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দী সাদিয়া যেন শীতের আবহকেই অগ্রাহ্য করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!”

ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে যায় পোস্টটি। কেউ মজা করে লেখেন, “তোমার হাসিতেই শীত উধাও!” আবার কেউ প্রশ্ন তোলেন, “এটা কি সত্যিই শীতের ছবি?”

এর আগে লাল বেনারসিতে ব্রাইডাল ফটোশুটে রাজকীয় সাজে চমক দেখিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপ নয়, অভিনয়েও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া উৎসব সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া দেরি করে আসবেন, খুঁজি তোকে, মেঘ বৃষ্টি রোদ্দুর ও প্লিজ গো নাটকেও দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।

শীতের মাঝেও সাদিয়ার এই উষ্ণ উপস্থিতি যেন ভক্তদের মনে আলাদা রকমের রোদ ছড়িয়ে দিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com