মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র : মেদভেদভ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো আরও একজন বিশ্বনেতাকে যুক্তরাষ্ট্র অপহরণ করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভ। এ ক্ষেত্রে তিনি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস-এর নাম উল্লেখ করেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে উদ্ধৃত করে জানা যায়, গত ৪ জানুয়ারি দেওয়া এক বক্তব্যে মেদভেদভ বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হলে তা অবাস্তব হবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা তৈরি হয়। ওই ঘটনার প্রেক্ষিতেই বিদেশি নেতাদের অপহরণ নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন মেদভেদভ।

মেদভেদভের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। দেশটির সরকার একে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক মন্তব্য বলে আখ্যা দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com