মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে।

নিয়ম অনুযায়ী, ভিসার জন্য যোগ্য হলেও কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর অবস্থা ও সাক্ষাৎকারের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের বন্ড আরোপ করতে পারবেন। এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে জমা দিতে হবে।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা ভিসা পেয়েও ভ্রমণ না করলে বন্ডের অর্থ ফেরতযোগ্য। তবে ভিসার মেয়াদ শেষের পর অবস্থান করলে বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে এই অর্থ বাজেয়াপ্ত হবে।

এ ছাড়া ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে তিনটি বিমানবন্দর—নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, বোস্টন লোগান এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।

যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট কর্মসূচির লক্ষ্য ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান নিরুৎসাহিত করা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com