বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় জেসন হোল্ডার?

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ জন সংবাদটি দেখেছেন

গুজরাট টাইটান্সের ক্যারিবীয় তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। জনপ্রিয় পডকাস্ট গেম উইথ গ্রেস-এ কথা বলতে গিয়ে হোল্ডার চলমান ‘ইন্ডিয়া–পাকিস্তান বিরোধ’ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি এশিয়া কাপ ২০২৫ জয়ের পর ভারতের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তে হতাশার কথাও জানান।

পডকাস্টে হোল্ডার বলেন, পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ ও আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়ার দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলেছে। সেই ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেয়।

হোল্ডারের ভাষায়, “আমি ভারত-পাকিস্তান ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না।

সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মনে করেন, একজন ক্রিকেটারের দায়িত্ব কেবল রান করা বা উইকেট নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না,’—যোগ করেন হোল্ডার।

তার মতে, পরিবর্তনের সূচনা হতে হবে প্রভাবশালী দেশ ও খেলোয়াড়দের হাত ধরেই।

‘ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ২০২৬ মৌসুমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নেন হোল্ডার। নিলামে প্রায় ৭ কোটি রুপিতে কেনা এই অলরাউন্ডার এখনো দলে থাকলেও, আসন্ন মৌসুমের আগে তার মন্তব্য ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

এমনকি তাকে বাদ দিয়ে বিকল্পও ভাবতে পারে বলে মনে করছেন অনেকেই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com