বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

ইরানে আবারও হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যে আবারও কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে বলেছেন, বিক্ষোভ দমনের নামে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয়, তাহলে ইরানকে ভয়াবহ মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই মন্তব্য করেন ট্রাম্প। এমন এক সময়ে তার এ বক্তব্য এলো, যখন ইরানজুড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ দেখা দিয়েছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আগেই ইরানকে জানিয়ে দিয়েছেন— যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু হয়, তবে যুক্তরাষ্ট্র কঠোরতম জবাব দেবে।

হিউইট উল্লেখ করেন, চলমান আন্দোলনে ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কিছু মৃত্যুর ঘটনা ভিড়ের চাপে বা পদদলিত হয়ে ঘটতে পারে, যা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ফল নাও হতে পারে।

এর আগেও গত শুক্রবার একই ধরনের সতর্কতা দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যদি ইরান সরকার সহিংসতা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজন শিশু রয়েছে।

হিউইটের অনুষ্ঠানে ইরানের আন্দোলনকারীদের উদ্দেশে সমর্থনের বার্তা দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনাদের স্বাধীনতার দাবিতে দৃঢ় থাকতে হবে। আপনারা সাহসী মানুষ। আপনার দেশের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। একসময় ইরান ছিল একটি মহান দেশ।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com