বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে গাজরের ফেসপ্যাক

  • সবশেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ জন সংবাদটি দেখেছেন

শীতের দিনে ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যায়। ফলে অনেকের মুখে রুক্ষভাব, চুলকানি, ছোট ছোট র‍্যাশ বা জ্বালাপোড়া দেখা দেয়। এ সময় ত্বকের স্বাভাবিক কোলাজেন কার্যক্রমও কিছুটা কমে, যার কারণে দাগছোপ স্পষ্ট হতে পারে এবং বলিরেখাও বাড়তে পারে। ঠান্ডার এই ক্ষতি কমাতে ঘরোয়া স্কিনকেয়ারে গাজর দিয়ে তৈরি ফেসপ্যাক বেশ কাজে আসে।

কেন গাজরের ফেসপ্যাক উপকারী

গাজরে থাকে বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি। বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ হিসেবে কাজ করে, যা ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট—এটি ত্বকের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের নিস্তেজভাব কমে, উজ্জ্বলতাও বাড়তে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও ত্বক কিছুটা সুরক্ষা পায়।

ঘরেই বানান ৩ ধরনের গাজর ফেসপ্যাক

১) গাজর–মধু প্যাক

একটি গাজর ব্লেন্ড করে পেস্ট বানান। এতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখ ও গলায় লাগান। ১০–১২ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এটি উপকারী। সপ্তাহে ২ দিন ব্যবহার করা যায়।

২) গাজর–টকদই–শসা প্যাক

গাজরের পেস্ট ছেঁকে রস বের করুন। ২–৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে শসার রস ও ১ টেবিল চামচ টকদই মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক হালকা এক্সফোলিয়েশন করে, মরা কোষ ও ময়লা দূর করতে সহায়তা করে।

৩) গাজর–বেসন প্যাক

গাজর পেস্টের সঙ্গে ১ চামচ দুধ ও ২ চামচ বেসন মিশিয়ে ঘন মিশ্রণ বানান। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এটি তেল-ময়লা কমাতে সাহায্য করে, ট্যান কমাতেও সহায়ক—তৈলাক্ত ত্বকে বেশি মানায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com