মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা বাংলাদেশের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করল হিজবুল্লাহ রৌমারী সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি স্বাক্ষর জালিয়াতি অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সিআইডির তল্লাশি অর্থবছর জুলাই-জুন নয়, ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলানোর দাবি জামায়াতের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ সুবিধার ঘোষণা ‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা, শিগগিরই শুটিংয়ের আশা হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার, দুই পাইলটকে জীবিত উদ্ধার পতাকা লাগানো নিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি ও স্থানীয়রা

মোবাইলে কোরআন তিলাওয়াত, বৈধ নাকি নিষিদ্ধ?

  • সবশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

নিয়মিত কোরআন তিলাওয়াতকারীদের মর্যাদা ইসলামে অত্যন্ত উচ্চ। হাদিসে তাঁদেরকে আল্লাহর বিশেষ বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“কিছু মানুষ আল্লাহর পরিজন।” সাহাবিরা জিজ্ঞেস করলে তিনি বলেন, “যারা কোরআন তিলাওয়াত করে, তারাই আল্লাহর পরিজন ও তাঁর নির্বাচিত বান্দা।”
(ইবনে মাজাহ: ২১৫)

ইসলামী শিক্ষায় কোরআনের মুদ্রিত কপি বা মুসহাফ দেখে তিলাওয়াত করাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মূল কোরআন শরিফ হাতে নিয়ে পড়লে এর প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের মধ্যে আলাদা এক অনুভূতি ও মনোযোগ তৈরি হয়। সাধারণত মুসহাফ পাঠের সময় অজু করে বসা হয়, যা কোরআনের প্রতি বাড়তি আদব ও যত্নের বহিঃপ্রকাশ।

এ ছাড়া কাগজের কোরআন থেকে পড়লে আয়াতের অর্থ ও ভাবার্থে গভীর মনোযোগ দেওয়া সহজ হয়। চোখের সামনে আয়াত থাকায় তিলাওয়াত ধীরস্থির ও ভাবগম্ভীর হয়, যা হৃদয়ে বেশি প্রভাব ফেলে।

তবে কেউ যদি মোবাইল বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কোরআন তিলাওয়াত করেন, তাতেও সওয়াব থেকে বঞ্চিত হবেন না। আলেমদের মতে, কোরআনের লেখা কাগজে হোক বা স্ক্রিনে—উভয় ক্ষেত্রেই তা আল্লাহর বাণী। ফলে তিলাওয়াতের সওয়াবে মৌলিক কোনো পার্থক্য নেই।

ইমাম নববি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ আল‑মাজমু‑তে উল্লেখ করেছেন, মুখস্থ তিলাওয়াতের তুলনায় মুসহাফ দেখে কোরআন পাঠ করা অধিক ফজিলতপূর্ণ। কারণ এতে একসঙ্গে দুটি ইবাদত আদায় হয়—তিলাওয়াত এবং আল্লাহর কালামের দিকে তাকানোর ইবাদত।

সব মিলিয়ে বলা যায়, কোরআনের মূল কপি থেকে তিলাওয়াত করা বেশি উত্তম ও ফজিলতপূর্ণ হলেও, প্রযুক্তির সাহায্যে কোরআন পড়া বা শোনা থেকেও সওয়াব অর্জিত হয়। আসল বিষয় হলো—নিয়মিত তিলাওয়াত করা এবং কোরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com