শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মর্মান্তিক মৃত্যু! গ্রেপ্তার ১

  • সবশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন

রংপুরে স্পিরিট জাতীয় মাদক পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২জনের বাড়ি বদরগঞ্জ উপজেলায় ও অন্যজন রংপুর সদরের।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দুপুরে বদরগঞ্জ ও সদর থানা পুলিশ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- বদরগঞ্জের সোহেল (৩০), আলমগীর (৪০) ও সদর উপজেলার

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান সরকার জানান, নিহত সোহেল উপজেলার পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে অপর নিহত আলমগীর বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

ওসি জানান, রাতে রেক্টিফাইড স্পিড জাতীয় মাদক একটি দোকান থেকে কিনে পান করে। পরে অসুস্থ হলে রাত দশটার দিকে একজন ও ১২টার দিকে আরেকজনের মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকার বাসিন্দা আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান খবর পাওয়া গেছে সেখানে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com