শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

ইতালি প্রবাসীর গোপনাঙ্গ কাটার দায়ে স্ত্রী আটক

  • সবশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন
ইতালি প্রবাসীর গোপনাঙ্গ কাটার দায়ে স্ত্রী আটক

মাদারীপুরে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ইতালি প্রবাসী এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। শুক্রবার রাতে তাদের মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এরই জেরে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন স্ত্রী।

আহত প্রবাসীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত নারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ব্লেডও জব্দ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com