মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ব্যায়ামের পরই পানি পানে স্বাস্থ্যঝুঁকি, জানুন কারণ

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন
ব্যায়ামের পরই পানি পানে স্বাস্থ্যঝুঁকি, জানুন কারণ
যেকোনো ধরনের ব্যায়ামের পর আমাদের শরীরে ঘাম হয় ও ক্লান্তি আসে। তখন স্বাভাবিকভাবেই অনেকের খুব পিপাসা পায়। ফলে ব্যায়াম শেষ করেই অনেকেই বোতলভর্তি পানি একসঙ্গে পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক নয়।
যেকোনো ধরনের ব্যায়ামের পর আমাদের শরীরে ঘাম হয় ও ক্লান্তি আসে। তখন স্বাভাবিকভাবেই অনেকের খুব পিপাসা পায়। ফলে ব্যায়াম শেষ করেই অনেকেই বোতলভর্তি পানি একসঙ্গে পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক নয়।

‘পাবমেড সেন্ট্রাল’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, শরীরচর্চার পরপরই বেশি জল খেলে হজমের সমস্যা বাড়ে। দেখা দিতে পারে পেটফাঁপা ও বদহজম।ব্যায়ামের সময় শরীরের রক্ত সঞ্চালন ও হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়। এমনকি শরীরচর্চা শেষ হওয়ার পরেও হার্টবিট স্বাভাবিক হতে কিছু সময় লাগে।
এ সময় পানি পান করলে শ্বাসনালিতে ঢুকে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি এতে হজমের রস পাতলা হয়ে যায়, ফলে খাবার হজমে অসুবিধা হয়। শুধু পানি নয়, শরীরচর্চার পরপরই যেকোনো খাবার খাওয়ার ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে। খাবার খেলে তার পুষ্টিগুণও ঠিকমতো শোষিত হয় না।
কতক্ষণ পর পানি পান করা নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের পর অন্তত ১৫ মিনিট বিশ্রাম নিন। শরীর ঠাণ্ডা হোক, হৃৎস্পন্দন স্বাভাবিক হোক। তারপরই ধীরে ধীরে পানি পান করুন। একসঙ্গে অনেকটা পানি পান না করে ছোট ছোট চুমুকে খান।

 

শরীরচর্চার পর মানা উচিত আরো কিছু নিয়ম
হালকা খাবার খান : ব্যায়ামের ১৫-২০ মিনিট পর ওটস, কলা, বাদাম, পিনাট বাটার ইত্যাদি হালকা খাবার খেতে পারেন।

ভারী খাবার খেতে হলে অন্তত ২ ঘণ্টা অপেক্ষা করুন এবং সেই খাবারে প্রোটিন রাখুন।হাইড্রেশনে যত্ন নিন : পানি ছাড়াও ডাবের পানি, লেবুর পানি বা হালকা স্মুদি খেতে পারেন শরীরকে ঠাণ্ডা ও হাইড্রেট রাখতে।

পানি ধীরে পান করুন : খুব পিপাসা পেলেও ঢকঢক করে পানি পান না করে ধীরে ধীরে পান করুন।

শরীরচর্চা করার পর শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন। একটু ধৈর্য রাখলে হজম, হাইড্রেশন ও পুষ্টি শোষণের প্রক্রিয়া আরো ভালোভাবে কাজ করবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com