মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শেরপুর–৩ আসনে সংঘর্ষে জামায়াত নেতা নিহত: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১২ জন সংবাদটি দেখেছেন
শেরপুর–৩ আসনে সংঘর্ষে জামায়াত নেতা নিহত: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর–৩ আসনে নির্বাচনী ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির ও শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহীদ আবু সাঈদ চত্বরসহ বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।  মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা তারেক রহমানের অনেক গুণ, করে মানুষ খুন”,
“চাঁদাবাজি আর রাজনীতি একসাথে চলে না”, “আমার ভাই শহিদ কেন, তারেক ভাই জবাব চাই” ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. সোহেল রানা। তিনি বলেন,
“বিএনপির সন্ত্রাসীরা জামায়াতের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় আমাদের একজন ভাই শহীদ হয়েছেন। ৫ আগস্টের পর আমরা এমন রাজনীতি চাইনি। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান বলেছিলেন—এটাই কি সেই প্ল্যান?”

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে প্রশাসনের ভূমিকা ছিল ‘নীরব দর্শকের মতো’। “আমরা এমন প্রশাসন চাইনি”।

সোহেল রানা দাবি করেন, যদি বিএনপি সহিংসতা বন্ধ না করে, তাহলে জনগণ “১২ তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের লাল কার্ড দেখাবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com