বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুরে প্রথমবার পোস্টাল ভোট: কেন্দ্রীয় কারাগারের ১১৯ বন্দির ভোট গ্রহণ সম্পন্ন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন
রংপুরে প্রথমবার পোস্টাল ভোট: কেন্দ্রীয় কারাগারের ১১৯ বন্দির ভোট গ্রহণ সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রংপুর কেন্দ্রীয় কারাগারের মোট ১১৯ জন নিবন্ধিত বন্দি ইতোমধ্যে তাদের ভোট প্রদান করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলার মোট পোস্টাল ভোটের সংখ্যা এক হাজারেরও কম। তবে নির্বাচন অফিস বলছে, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময় থাকায় সংখ্যাটি আরও বাড়বে।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, কারাগারে বর্তমানে হাজতি ও কয়েদি মিলে ১,০৪৩ জন বন্দি রয়েছেন। এদের মধ্যে পোস্টাল ভোটের জন্য ১১৯ জন নিবন্ধন করেছেন।

৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে বিশেষ ব্যবস্থায় পোস্টাল ভোট গ্রহণ পরিচালিত হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ২৩,৫৬৭ জন ভোটার ডাকযোগে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন— প্রবাসী, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, কারাগারের বন্দিরা। এরা সবাই ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলার পর আবেদনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন অফিস জানিয়েছে, যারা ডাকযোগে ব্যালট পেয়েছেন তারা ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তাদের ভোট দিতে পারবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com