বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুর-৪ আসনে বড় পরিবর্তনের আভাস,বিএনপি–জাপা থেকে দলে দলে যোগ দিচ্ছেন এনসিপিতে

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
রংপুর-৪ আসনে বড় পরিবর্তনের আভাস,বিএনপি–জাপা থেকে দলে দলে যোগ দিচ্ছেন এনসিপিতে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। গত দুই দিনে বিএনপি এবং জাতীয় পার্টি (জাপা)–র অন্তত দেড় শতাধিক নেতাকর্মী দলত্যাগ করে যোগ দিয়েছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)–তে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কাউনিয়ার ডোবাপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠকে বিএনপির অন্তত ৭০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

এর আগে বৃহস্পতিবার পীরগাছা উপজেলায় বিএনপি–জাপা থেকে আরও ৫০ জনের বেশি নেতাকর্মী যোগ দিয়েছেন এই দলে।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন— হারাগাছ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, হারাগাছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. আনারুল ইসলাম

ইদ্রিস আলী বলেন, “বিএনপির স্থানীয় নেতৃত্বের কর্মকাণ্ডে আমরা চরমভাবে হতাশ। ক্ষমতায় যাওয়ার আগেই লুটপাট শুরু হয়েছে। ভুল আদর্শে ছিলাম—এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়েই যোগ দিয়েছি।”

সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আফজাল হোসেন বলেন, “বিএনপি এখন মামলাবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।”

দীর্ঘ ১৭ বছর বিএনপিকে আর্থিক সহযোগিতা দেওয়া আনারুল ইসলাম বলেন, “এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের শিক্ষা, ব্যক্তিত্ব, মার্জিত আচরণ আমাকে দল পরিবর্তনে উদ্বুদ্ধ করেছে।”

নতুন নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “দেশের সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। জনগণ পরিবর্তন চায়—‘শাপলা কলি’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com