মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভয়েস অফ ইউথ সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী হৃদয় জেজে

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন
ভয়েস অফ ইউথ সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী হৃদয় জেজে

রংপুরের উন্নয়নে তরুণদের ভাবনা ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভয়েস অব ইউথ’ সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় জেজে। রোববার (৮ফেব্রুয়ারী) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক এবং রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জামান সামু। এ সময় তিনি তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের চিন্তা ও পরিকল্পনার মধ্য দিয়েই আগামীর রংপুর গড়ে উঠবে।

সম্মাননা গ্রহণের পর কণ্ঠশিল্পী হৃদয় জেজে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রংপুরের ভবিষ্যৎ নিয়ে তরুণদের ভাবনা জানার এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা তাকে আরও দায়বদ্ধ করবে সমাজ ও তরুণদের পাশে থাকতে।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের কণ্ঠস্বর ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com