সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কারাগারে মিলবে ধর্মীয় শিক্ষা: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ জন সংবাদটি দেখেছেন

কারাগারে বন্দিদের নৈতিক মানোন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ সচিবালয়ে দুই উপদেষ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিস্তারিত রিপোর্টে।

কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এটি হতে পারে সংশোধনাগারও। সেই লক্ষ্যেই এবার বন্দিদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দেওয়া হচ্ছে।

শুধু বই নয়, প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ উন্নত করে এবং অপরাধীদের সঠিক পথে ফিরে আসতে সহায়তা করে।

বৈঠকে ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কারা মহাপরিদর্শক উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের ফলে কারাগারের বন্দিরা নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com