মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ: বিচ্ছিন্ন ২ জনের মরদেহ, ঘটনাস্থলে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ জন সংবাদটি দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নিহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। আলামত সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির টিম। রাজশাহী থেকে আসছে বোম ডিসপোজাল ইউনিট। বিস্তারিত রিপোর্টে।

ভোরের আলো ফোটার আগেই বিকট শব্দে কেঁপে ওঠে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা। সদর উপজেলার ফাঁটাপাড়া গ্রামে একটি বাড়িতে ককটেল তৈরির সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত দুইজন। বিস্ফোরণে তাদের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে, মুখমণ্ডল পুড়ে বিকৃত হয়ে গেছে। আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রামের কালাম নামের এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা আশপাশের এলাকারই বাসিন্দা। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, তদন্ত চলছে এবং জড়িতদের খুঁজে বের করা হবে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে এমন বিস্ফোরণ বড় কোনো নাশকতার পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com