সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযান

অনলাইন ভিসা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮০ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে একটি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নীলফামারীর চাপড়া ইউনিয়নের নতিব চাপড়া ফয়েজপাড়ার বাবুল হোসেনের মেয়ে বাবলী আক্তার (২৫)।

জানা গেছে, গত ১৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম (৩১) অনলাইন ভিসা প্রতারণার শিকার হন।

তিনি অভিযোগ করেন, কানাডিয়ান ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারকচক্র তার কাছ থেকে বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে মোট ৩৫ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে তিনি নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। সদর থানার এলাকায় অভিযান চালিয়ে বাবলী আক্তারকে গ্রেফতার করে ডিবি।

জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার স্বীকার করেন, সহ-অভিযুক্তদের সহযোগিতায় তিনি কানাডিয়ান ভিসা দেওয়ার নাম করে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণ করেছেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা নং–২১, তারিখ ১৫/১০/২০২৫ রুজু করা হয়েছে। মামলাটি জিআর নং–৩১৬/২০২৫ হিসেবে নথিভুক্ত হয়। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ধারা ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, “অনলাইন প্রতারণা প্রতিরোধে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। বিদেশে ভিসা, চাকরি বা বিনিয়োগের প্রলোভনে অচেনা কারও সঙ্গে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com