মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সোনালি আভায় ঝলমল করা কনে লুকে হানিয়া

  • সবশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

হঠাৎ করেই কনের সাজে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির! পাশে বর সেজে দাঁড়িয়ে গায়ক আসিম আজহার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভক্তদের মনে প্রশ্ন—গোপনে কি বিয়ে সেরে ফেললেন এই দুই তারকা? সোনালি সাজে ঝলমলে হানিয়া আর আসিমের এই রসায়ন জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের। তবে ভেতরের খবর অন্য। বিস্তারিত বিনোদন ডেস্ক রিপোর্টে।

কনের সাজে লাস্যময়ী হানিয়া আমির, পাশে জাঁকজমকপূর্ণ পোশাকে আসিম আজহার। নাচ, গান আর উৎসবের আবহে মনে হচ্ছে যেন সত্যিকারের বিয়ের আসর। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় জল্পনা—তবে কি সাত পাকে বাঁধা পড়লেন হানিয়া ও আসিম?

তবে বাস্তবতা ভিন্ন। এটি কোনো গোপন বিয়ে নয়, বরং হানিয়ার জন্মদিন উদযাপনের অংশ। ১২ ফেব্রুয়ারি আয়োজিত পার্টির থিম ছিল ‘শাদি’ বা বিয়ে। তাই কনের সাজে হাজির হন অভিনেত্রী, আর থিম মেনেই বরের সাজে আসেন আসিম। পুরো আয়োজনটাই ছিল সাজানো নাটকের মতো।

২০১৮ সালে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হলেও ২০২০-এ বিচ্ছেদের খবর আসে। তবে এই ভিডিও আবারও উসকে দিল পুরোনো প্রেমের জল্পনা।

বিয়ে না হলেও ভক্তরা কিন্তু ঠিকই স্বপ্ন বুনছেন প্রিয় জুটিকে আবারও এক হওয়ার। হানিয়া আর আসিমের এই রসায়ন কি শুধুই বন্ধুত্ব, নাকি নতুন কোনো অধ্যায়?

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com