মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুর বিভাগে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব ঘোষণা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮০ জন সংবাদটি দেখেছেন

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশনের রংপুর বিভাগে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ ইমতিয়াজ আজিজ প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সালিউর রহমান সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবাধিকার, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের লক্ষ্যেই এই নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে।

প্রেসিডেন্ট ইমতিয়াজ আজিজ বলেন, “মানবাধিকার রক্ষা ও মানবিক শিক্ষা প্রসারে কাজ করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা সমাজে সচেতনতা সৃষ্টি ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে অবদান রাখতে চাই।”

সেক্রেটারি মোহাম্মদ সালিউর রহমান জানান, “যুবসমাজকে মানবাধিকার চেতনায় উদ্বুদ্ধ করে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন দেশে মানবাধিকার শিক্ষা, আইনি সহায়তা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com