মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

অবশেষে বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয়

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্ক:

দক্ষিণি চলচ্চিত্রের বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা অবশেষে তাঁদের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই সম্পর্ক নিয়ে নানা আলোচনা, গুঞ্জন, ভক্তদের আগ্রহ—সবকিছুর পর রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ ঘোষণা ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটায়।

রাশমিকা ও বিজয়ের ভক্তরা তাঁদের দুজনকে মিলিয়ে দীর্ঘদিন ধরে যে নামটি ব্যবহার করছিলেন—‘বিরোশ’—ঠিক সেই নামেই নিজেদের বিয়ের আনুষ্ঠানিক পরিচয় ঘোষণা করেছেন এই তারকা জুটি।
পোস্টে তাঁরা লেখেন—“আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে—বিরোশ।”জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের মুহূর্তে ভক্তদের সেই আদরের নামই তারা গ্রহণ করেছেন। ভক্তদের উদ্দেশে তারা আরও বলেন—
“তোমরাই আমাদের শক্তি, তোমরাই আমাদের অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন রইল।”

রাশমিকা ও বিজয় দেবরাকোন্ডার বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরেই বিনোদন অঙ্গনে আলোচনা চলছিল। বিভিন্ন অনুষ্ঠান, প্রচারণা, ও মিডিয়ার সামনে তাঁরা একসঙ্গে দেখা দিলেও কখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি।
তাদের নতুন ঘোষণার পর ভক্তদের মধ্যে উল্লাস দেখা গেছে। দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বৈশ্বিক ফ্যানবেস—সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘বিরোশ’ দম্পতি।

তারকাদের নাম জুড়ে প্রেমিক–জুটিকে নতুন নামে ডাকার প্রচলন বহুদিনের। বলিউডের ‘বিকার’ থেকে ‘রানবীর–আলিয়া’, দক্ষিণিতে নানা জুটির ক্ষেত্রে এটি দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘বিরোশ’—যা ভক্তদের দেওয়া একটি নতুন ব্র্যান্ড হয়ে উঠেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com