সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম,গাইবান্ধা

রমজান মাস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত “মিথুন অটো চিড়া ও মুরির মিল” এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, মিলটিতে অস্বাস্থ্যকর স্থানে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। চালের মধ্যে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। মিলের ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মিলন মিয়া ও র‍্যাব-১৩-এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িতদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি প্রয়োজন।
রমজানের সারা মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com