মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরির অভিযোগ

মিঠাপুকুরে ভেজাল গুড় উৎপাদন বন্ধের দাবিতে মানববন্ধন

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে কেমিক্যাল ও ক্ষতিকর রং মিশিয়ে গুড় তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে উপজেলার শুকুরেরহাট শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয়ভাবে কিছু ব্যক্তি আখের রসের পরিবর্তে কেমিক্যাল ও রং ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করছেন। এতে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে প্রকৃত আখচাষি ও খাঁটি গুড় উৎপাদকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়রা জানান, শুকুরেরহাট এলাকার মুকুল মিয়ার মালিকানাধীন মেসার্স মিল্লাত ট্রেডার্সসহ খামারপাড়ার কয়েকটি বাড়িতে দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ কার্যক্রম চলছে। রং হিসেবে অনেক সময় সিঁদুর বা শিল্পজাত রঙিন পদার্থ ব্যবহার করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

গত ৩১ আগস্ট উপজেলা প্রশাসনের অভিযানে মিল্লাত ট্রেডার্সের মালিককে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’-এর ৩২ ধারা এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’-এর ৬(ক) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তবে এলাকাবাসীর অভিযোগ, জরিমানার পরও কারখানাগুলো ফের চালু হয়েছে। তারা বলেন, প্রশাসন অভিযান চালালেও তা সাময়িক থাকে, কয়েক দিনের মধ্যে আবারও গুড় তৈরির কাজ শুরু হয়।

স্থানীয় কৃষক সাইদুল ইসলাম বলেন, “প্রশাসন এসে জরিমানা করে চলে যায়, কিন্তু কিছুদিন পরই তারা আগের মতো কাজ শুরু করে। আমরা চাই স্থায়ীভাবে এসব কারখানা বন্ধ হোক।”

মানববন্ধনে বক্তারা অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও এসব কারখানা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com