সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সাঘাটায় অবৈধ সেমাই কারখানায় অভিযান: ২০ হাজার টাকা জরিমানা, বিপুল পরিমাণ সেমাই জব্দ

  • সবশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলা-এর ৬নং ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি এর বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়।

এ সময় আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই এবং প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়। পরবর্তীতে জনস্বার্থে সেগুলো ধ্বংস করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com