শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

রংপুরের তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (০১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসন, তারাগঞ্জের উদ্যোগে উপজেলার খিয়ারজুম্মা বাজার সংলগ্ন বাঙ্গালীপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় উক্ত আইনের ১৫(১) ধারা ভঙ্গের দায়ে মোঃ হামিদুল ইসলাম (৩৫), পিতামোঃ ইদ্রিস আলী, গ্রামদোয়ালীপাড়া, উপজেলাতারাগঞ্জ, জেলা— রংপুর জেলাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

এ সময় তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com