বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হামলা

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ড্রোন হামলার পর রাস তানুরা শোধনাগার বন্ধ করেছে, বিষয়টি জানিয়েছে রয়টার্স। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান যে প্রত্যাঘাত শুরু করেছে, এটি তার তৃতীয় দিন।

রাস তানুরা কমপ্লেক্স সৌদি আরবের উপসাগরীয় উপকূলে অবস্থিত। এখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শোধনাগারগুলোর একটি রয়েছে। প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শোধন করার সক্ষমতা আছে। এটি সৌদি অপরিশোধিত তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র।

সূত্র জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগার বন্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিতে বলেন, দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ থেকে ছোট আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাস তানুরা বন্ধ হওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল চলাচল করে। সেখানে জাহাজে হামলার পর চলাচল প্রায় থেমে গেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্য বিশ্লেষক টরবিয়র্ন সল্টভেডট বলেন, ‘সৌদি আরবের রাস তানুরা শোধনাগারতে হামলা বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। উপসাগরের জ্বালানি অবকাঠামো এখন সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই হামলা সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে আরও কাছাকাছি নিয়ে যেতে পারে।’

সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো আগে একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে আবকাইক অয়েল ফ্যাসিলিটি ও খুরাইস অয়েল ফিল্ডে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। তখন দেশটির অর্ধেকের বেশি তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশ্ববাজারে বড় অস্থিরতা তৈরি হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com