সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাম্পের তীব্র সমালোচনা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনের সামরিক অভিযানে ব্রিটেন সমর্থন না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার ফলে দুই দেশের তথাকথিত “বিশেষ সম্পর্ক” চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।— খবর আল জাজিরা।

ট্রাম্প বলেন, স্টারমার মোটেই সহায়ক হননি। যুক্তরাজ্যের কাছ থেকে এমন আচরণ আমি কখনও আশা করিনি। দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে।তিনি আরও বলেন, এটা যেন সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যে সম্পর্ক বহু বছর ধরে সবচেয়ে দৃঢ় হিসেবে পরিচিত ছিল, সেটি আজ এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে—এমনটা আমি ভাবিনি।”

ট্রাম্প ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক পরিস্থিতিতে এখন ব্রিটেনের সমর্থন না হলেও যুক্তরাষ্ট্রের সামগ্রিক কৌশলে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে তার মতে, স্টারমারের উচিত ছিল যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো। ওয়াশিংটনের এই অবস্থান সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে—ইরানকে কেন্দ্র করে পশ্চিমা জোটের পুরোনো সমীকরণ কি নতুন করে বদলে যাচ্ছে?

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com