সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন
আরএনবি ডেস্কঃ
রংপুরের মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, রংপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘নিউ সেতু বেকারী’ নামের একটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে দাবি করলেও তদন্তে তা সঠিক নয় বলে নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মো. খন্দকার জামিনুর রহমান। এ সময় পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. আহসান হাবীব ও প্রকৌশলী তাহাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, বাজারে মানসম্মত ও সঠিক তথ্যসম্বলিত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com