মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা বাংলাদেশের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করল হিজবুল্লাহ রৌমারী সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি স্বাক্ষর জালিয়াতি অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সিআইডির তল্লাশি অর্থবছর জুলাই-জুন নয়, ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলানোর দাবি জামায়াতের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ সুবিধার ঘোষণা ‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা, শিগগিরই শুটিংয়ের আশা হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার, দুই পাইলটকে জীবিত উদ্ধার পতাকা লাগানো নিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি ও স্থানীয়রা

চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় স্বামীসহ দুজনের জামিন নামঞ্জুর

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও সহযোগী এস এম ফরহাদ–এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মী এ আদেশ দেন। আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাসুম মিয়া জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আক্তার হোসেন জামিনের বিরোধিতা করেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে না পারায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৫ এপ্রিল নির্ধারণ করেন।

২০২২ সালের ১৭ জানুয়ারি সকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের কাছে ঝোপের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা না গেলেও আঙুলের ছাপ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে শনাক্ত করা হয় যে মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর।তদন্তে পুলিশ জানতে পারে, দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।তদন্ত শেষে ২০২২ সালের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।পরবর্তীতে একই বছরের ২৯ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com