মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভদ্রকোলা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. তামিম মিয়া (২১)-কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এবং র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী অপহৃত ভিকটিম (১১ বছর ২ মাস) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত তামিম মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি পরিবার জানতে পেরে তাকে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করে ভিকটিমকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন।

গত ২২ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ি থেকে বের হলে পাকা রাস্তার ওপর পৌঁছানোর পর তামিম মিয়া ও তার সহযোগীরা প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অভিযানে নেমে প্রধান আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com