মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন
জ্বালানি তেল-ফাইল ফবি
জ্বালানি তেল-ফাইল ফবি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট এড়াতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শনের পর তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং ব্যবস্থা চালু করছে এবং এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে এরই মধ্যে কিছু পেট্রোল পাম্প নিজেদের মতো করে সীমিত পরিমাণে তেল বিক্রি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (৭ মার্চ) বলেন, রোববার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি বলেন, “জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সতর্কতামূলকভাবে রেশনিং ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, আগামী ৯ মার্চ দেশে জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ আসার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো পাম্প দ্রুত তেল বিক্রি করে ফেললে তাদের পরবর্তী সরবরাহের জন্য অপেক্ষা করতে হবে। বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, রেশনিং ব্যবস্থায় যানবাহনভেদে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল বিক্রি করা হবে।

বিপিসির নির্দেশনা অনুযায়ী— একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ি পাবে ১০ লিটার। এসইউভি ও মাইক্রোবাস পাবে ২০ থেকে ২৫ লিটার। পিকআপ ও লোকাল বাস নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল নিতে পারবে।

সরকার বলছে, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মজুদ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com