মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গাইবান্ধায় গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা: প্রধান আসামি গ্রেফতার

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের ছয় মাসের সন্তান হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. আবু সাঈদ ওরফে মিষ্টার (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ ও রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধের ক্ষেত্রেও বাহিনীটি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও গ্রেফতারকৃত আবু সাঈদ স্বামী-স্ত্রী। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এরপর গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টার দিকে মামলাটি মীমাংসার কথা বলে আবু সাঈদ তার বাড়িতে ভুক্তভোগীকে ডেকে নেন। সেখানে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী মামলা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ তার পেটে সজোরে লাথি মারেন।

এতে গুরুতর আহত হয়ে ভুক্তভোগীকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটে তার গর্ভে থাকা ছয় মাসের অজাত সন্তান মৃত অবস্থায় গর্ভপাত হয়। ঘটনার পর ওইদিনই ভুক্তভোগী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পেনাল কোডের ৩২৩/৩২৫/৩১৬/৩০৭/৩৫৪/১১৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিকে গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এবং র‌্যাব-০৫, সিপিসি-৩ জয়পুরহাটের একটি যৌথ দল শুক্রবার (৭ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে জয়পুরহাট জেলার কালাই থানার পাচী ইউনিয়নের পুনট পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ ওরফে মিষ্টারকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, ধর্ষণসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com