রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

এবার মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেন। শনিবার রাতে রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হাঁটতে বের হলে একদল ছিনতাইকারী তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার কাছে থাকা আইফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীরা মোবাইলের পাসওয়ার্ড জানতে চাইলে দিতে দেরি হওয়ায় তাকে কুপিয়ে আঘাত করে বলে জানা গেছে। এতে তিনি ঘাড় ও চোখে গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় তাকে দ্রুত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই সেলিম রেজা জানান, ঘটনাটি শনিবার রাতে ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com