সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি নয় ইরান, মিসাইল হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি আন্তর্জাতিক ডেস্ক |

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, পরিস্থিতি প্রয়োজন হলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাবে।মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আরাঘচির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলসহ অঞ্চলটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত খুব দ্রুত শেষ হবে। তবে কবে নাগাদ যুদ্ধ শেষ হতে পারে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com