বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

কানাডার টরন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

টরন্টো পুলিশ অপারেশনস জানায়, স্থানীয় সময় ভোর ৫টার দিকে দূতাবাসের আশপাশে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কিছু প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে নরওয়ের রাজধানী অসলোতেও গত রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ বিষয়টি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে একটি তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর টরন্টোতে কয়েকটি স্থাপনায় গুলির ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহে শহরের তিনটি ইহুদি সিনাগগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এছাড়া ইরান সরকারের সমালোচক এক ইরানি-কানাডীয় নাগরিকের মালিকানাধীন একটি বক্সিং জিমেও সম্প্রতি গুলি চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com