সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

সংগীতশিল্পী তানজীব সারোয়ার আত্মহত্যার চেষ্টা করেছেন—এমন একটি খবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি পেজেও একই দাবি করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান।

গায়কের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন তাঁর স্ত্রী। ফেসবুক পোস্টে সাবা সানজিদা রহমান জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয়। উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় তানজীব সারোয়ারকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।”

তিনি আরও জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ চাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে তানজীবের স্ত্রী বলেন, যেকোনো তথ্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান।

উল্লেখ্য, ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গান গেয়ে জনপ্রিয়তা পান গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ২০১১ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। একই বছর প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। পরে ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ অ্যালবাম প্রকাশিত হয়।

২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক ঘটে তাঁর।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com