মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রেমে নিজের ব্যক্তিত্ব হারানোই ছিল বড় ভুল: অনন্যা পাণ্ডে

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯২ জন সংবাদটি দেখেছেন

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে জানিয়েছেন, অতীতের সম্পর্কগুলোতে তিনি নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেছিলেন। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নিজের পুরোনো সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।

প্রায় দুই বছরের সম্পর্কের ইতি টানার পর অনন্যা এখন উপলব্ধি করছেন, প্রেমে পড়ে তিনি প্রায়ই নিজের জীবনযাপনের ধরন বদলে ফেলতেন।

আদিত্য রায় কাপুরের আগে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গেও সম্পর্কে ছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেমে পড়লে তিনি সামনের মানুষটিকে এতটাই গুরুত্ব দিতেন যে নিজের অভ্যাস ও ব্যক্তিত্ব অনেকটাই বদলে ফেলতেন।

অনন্যার ভাষায়, “আমি সামনের মানুষটাকে সবসময় সিংহাসনে বসিয়ে রাখতাম এবং নিজেকে ছোট ভাবতাম। অনেক সময় ইচ্ছাকৃতভাবেই নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতাম।”

তিনি জানান, এই উপলব্ধি সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে আসেনি। বরং একা সময় কাটানো এবং নিজের সঙ্গে সময় কাটানোর পর তিনি বুঝতে পেরেছেন, অন্যের জন্য নিজেকে বদলে ফেলা ঠিক নয়। অনন্যা বলেন, যদি তিনি আগে বিষয়টি বুঝতে পারতেন, তাহলে হয়তো নিজের ব্যক্তিত্ব এতটা বদলে ফেলতেন না।

২০২২ সালে ঈশান খাট্টারের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান অনন্যা পাণ্ডে। তবে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে এখনো দুজনেই প্রকাশ্যে কিছু বলেননি।

তবে অনন্যার সাম্প্রতিক বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে তিনি সম্পর্কের চেয়ে নিজের ব্যক্তিত্ব ও আত্মপরিচয়কেই বেশি গুরুত্ব দিতে চান।

সূত্র: আনন্দবাজার

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com