মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

দুই ওপেনারের ফিফটিতে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন

লম্বা সময় পর ওয়ানডেতে এমন সূচনা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই ওপেনারের ব্যাটে ঝোড়ো শুরু পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১১৭ রান। দুই ওপেনারই ফিফটি তুলে নিয়েছেন—সৌম্য সরকার ৫৫ বলে ৬২ ও সাইফ হাসান ৪৭ বলে ৫৩ রানে অপরাজিত রয়েছেন।

আজকের ম্যাচে ১৬ ওভারেই শতরান স্পর্শ করে বাংলাদেশ। ২০২৩ সালে সর্বশেষ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন শতরানের উদ্বোধনী জুটি। মিরপুরে এবার প্রায় এক দশক পর এমন জুটি দেখা গেল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। সিরিজের ফল নির্ধারণী এই ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে সুপার ওভারে হেরে যাওয়ার পর, সিরিজ জয়ের আশায় নামেন স্বাগতিকরা।

মিরপুরের কালো পিচে স্পিন আক্রমণ দিয়েই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম ওভারেই আকিল হোসেনকে দুটি চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন সাইফ হাসান। পরে সৌম্য সরকার যোগ দেন তাতে। মাত্র ৪৬ বলে আসে উদ্বোধনী জুটির পঞ্চাশ।

এক পর্যায়ে খ্যারি পিয়েরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন ওঠে সাইফের বিপক্ষে, কিন্তু রিভিউ নিয়ে টিকে যান তিনি। অন্যপ্রান্তে সৌম্য আক্রমণ অব্যাহত রাখেন—৪৮ বলে তুলে নেন নিজের ১৪তম ওয়ানডে ফিফটি (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ)। পিছিয়ে থাকেননি সাইফও, ৪৪ বল খেলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন।

তিন ম্যাচের সিরিজে দুই দল এখন ১-১ ব্যবধানে সমতায়। আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ফল।

বাংলাদেশ: ১১৭/০ (১৭ ওভার) সৌম্য সরকার ৬২*, সাইফ হাসান ৫৩* বোলিং: আকিল হোসেন ৪-০-২৪-০, খ্যারি পিয়ের ৩-০-১৮-০

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com