সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কিশোর বয়সে পর্ন সাইটে নিজের ভুয়া ছবি দেখে আতঙ্কিত হন জাহ্নবী কাপুর

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কিশোর বয়সে এক ভীতিকর ডিজিটাল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে নিজের আপত্তিকর ছবি দেখতে পান, যা পরে তার জীবনে দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ফেলে।

সম্প্রতি উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানি–এর পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, ঠিক কীভাবে ওই ছবি তৈরি হয়েছিল তা তিনি নিশ্চিত নন, তবে সেটি সম্ভবত কৃত্রিমভাবে তৈরি বা বিকৃত করা হয়েছিল।

জাহ্নবী বলেন, ঘটনাটি তার স্কুলজীবনের সময় ঘটে। আইটি ক্লাসে সহপাঠীরা মজা করার জন্য এসব সাইটে যেত এবং সেখানেই তিনি নিজের ছবিটি দেখতে পান। বিষয়টি তার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও ভয়ংকর অভিজ্ঞতা ছিল।

প্রথমদিকে তিনি বিষয়টিকে অনলাইনের বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করেন। তার ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় নৈতিকতার অভাব থাকে—এমন ভাবনা থেকেই তিনি চুপ ছিলেন।

তবে সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া বা বিকৃত ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, এমন অনেক ছবি ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি—যেগুলোর সঙ্গে তার বাস্তব কোনো সম্পর্ক নেই।

এ ধরনের ছবি ভবিষ্যতে তার পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাহ্নবী। তিনি বলেন, কেউ যদি তাকে কোনো চরিত্র বা পোশাক নিয়ে প্রশ্ন করে, তখন এসব ভুয়া ছবি ভুল ধারণা তৈরি করতে পারে।

তবে এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আঘাত করলেও সময়ের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার উপায় খুঁজে পেয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে এ ধরনের ঘটনার বিরুদ্ধে কথা বলা নিয়েও দ্বিধার কথা তুলে ধরেন অভিনেত্রী।

উল্লেখ্য, ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জাহ্নবীর। এরপর গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, রুহি ও ঘোস্ট স্টোরিজ–সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

দক্ষিণী চলচ্চিত্রেও অভিষেক হয়েছে তার। আসন্ন সিনেমা দেবারা–তে তাকে দেখা যাবে জুনিয়র এনটিআর–এর বিপরীতে। এছাড়া সানি সংস্কারি কি তুলসি কুমারী–তে বরুণ ধাওয়ান–এর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

তার পরবর্তী প্রজেক্ট পেদ্দি–তে রাম চরণ–এর বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com